সিআইএফের ঘোষণা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস। এ অর্থ দিয়ে উপকূলীয় সুরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 

বৃহস্পতিবার  তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-থার্টি ওয়ান চলাকালে এ ঘোষণা দেয় সিআইএফ। 

সংস্থাটির নতুন প্রজন্মের জলবায়ু সহনশীলতা কর্মসূচি ‘অ্যারাইজ’-এর প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশ এবং একটি আঞ্চলিক প্রকল্পকে নির্বাচিত করেছে। 

এ কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত দেশ ৩০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়নের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে। আর আঞ্চলিক প্রকল্পের জন্য সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার চাওয়া যাবে। 

বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছে কিরগিজ প্রজাতন্ত্র, হাইতি, মরক্কো ও সিয়েরা লিওন।