জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার এ তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কিছুক্ষণ আগে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন।’

বার্তা সংস্থাটি আরও জানায়, সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন ইরানের প্রেসিডেন্ট।

তেহরান ছাড়ার আগে পেজেশকিয়ান বলেন, ‘সম্মেলনে আমরা পরিবেশ ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করব।’

তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো একের পর...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর  সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের...
গত ৫ বছরে অনলাইনে বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা খরচ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেয়েছে...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সে লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। হামজা তো অধিনায়ক হিসেবে ফিরছেনই, সেই...
লোডিং...

এলাকার খবর