কঙ্গোতে ছড়িয়ে পড়া বিরল ধরনের ইবোলা ‘বুন্ডিবুজিও’ মোকাবিলায় নতুন টিকা তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। নতুন এই টিকা দুই থেকে তিন মাসের মধ্যেই মানবদেহে পরীক্ষার জন্য প্রস্তুত হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বিরল ‘বুন্ডিবুজিও’ ইবোলার বিরুদ্ধে এই টিকা কার্যকর হবে কিনা, তা নিশ্চিত করতে প্রাণীদেহের ওপর গবেষণা ও মানবদেহে পরীক্ষা প্রয়োজন। এ টিকা তৈরিতে ব্যাবহার করা হচ্ছে এমন এক প্রযুক্তি যা এর আগে করোনা মহামারির সময় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকায় ব্যবহার করা হয়েছিল।
বর্তমানে কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৭৫০ জনেরও বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। শুধু তাই নয়, ইতোমধ্যেই এই ভাইরাসে ১৭৭ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি উচ্চ থেকে অতি উচ্চ পর্যায়ে উঠে এসেছে।