ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত, মনে করেন বেশিরভাগ মার্কিনি

ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন বেশিরভাগ মার্কিনি। সংবাদমাধ্যম রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 

জরিপে অংশ নেওয়া ডেমোক্রেটদের মধ্যে ৮০ শতাংশ এবং রিপাবলিকানদের ৪১ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পক্ষে।

ইপসোসের জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশই মনে করছেন, গাজায় ইসরায়েল বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া দেখিয়েছে। ছয়দিন ধরে এই জরিপ চালানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ অনেক দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।