‘আপনি পাগল, আমি না থাকলে জেলে থাকতেন’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প 

আপডেট : ০২ জুন ২০২৬, ০২:৫০ পিএম

লেবাননে আগ্রাসন ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফোনালাপে দুই নেতার মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এতে বলা হয়েছে, বৈরুতে হামলার পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করেন। এসময় অশালীন শব্দও ব্যবহার করেন। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দুটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানায়, নেতানিয়াহুকে বদ্ধ পাগল বলে আখ্যা দেন ট্রাম্প। বলেন, সবাই এখন তাকে ঘৃণা করছে এবং তার কারণে ইসরায়েলকে ঘৃণা করছে। এমনকি অকৃতজ্ঞতার অভিযোগ তুলে তিনি সাহায্য না করলে নেতানিয়াহু এখন জেলে থাকতেন বলেন ট্রাম্প।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, লেবাননে উত্তেজনা বৃদ্ধির ফলে ইরানের সঙ্গে ট্রাম্পের চলমান আলোচনা ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কায়ও তিনি ক্ষুব্ধ ছিলেন।

ইরানের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি নিয়ে আবারও উত্তেজনা বাড়ছে। ওমানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং উপসাগরীয় আরব দেশগুলোর ভূমিকা নিয়ে তেহরানের সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই...
ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধে দেশটির সাথে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে আজ...
ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন,...
ইরানি সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ব্যর্থ হয়েছে এবং নতুন করে হামলা হলে সংঘাত আরও বিস্তৃত হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে, আলোচনার সুযোগ করে দিতেই আপাতত হামলা বন্ধ রাখা...
যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর এবং তাকে ও তার পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে জেলা জামায়াত। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ...
দেশের দুর্বল ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় একযোগে নয়, বরং ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের বাস্তবতা বিবেচনায় নিজস্ব কৌশল অনুসরণ করে ব্যাংকগুলোর পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। 
পাঁচ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর