বিদেশে অস্ত্র বিক্রি বাড়িয়ে দেশের উৎপাদন বাড়াতে চান ট্রাম্প

বিদেশে অস্ত্র বিক্রি বাড়ানোর মধ্য দিয়ে দেশের ভেতরে উৎপাদন সক্ষমতা বাড়াতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রেতাদের তালিকাকে অগ্রাধিকার ভিত্তিতে নতুন করে সাজাতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। 

নতুন এই নির্বাহী আদেশে যেসব দেশ প্রতিরক্ষা খাতে অনেক খরচ করে, তাদেরকে তালিকায় অগ্রাধিকার দিতে বলা হয়েছে। তবে ট্রাম্পের এই আদেশে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। 

হোয়াইট হাউজ জানিয়েছে, ভবিষ্যতে অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন কৌশলের আওতায় কোন কোন অস্ত্র ও সামরিক ব্যবস্থা অগ্রাধিকার পাবে, তার একটি তালিকা তৈরি করবেন মার্কিন প্রতিরক্ষা, পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীরা। 

পাশাপাশি কৌশলগত লক্ষ্যের সাথে মিল রেখে কোন কোন দেশে অস্ত্র বিক্রির সুযোগ আছে, তাও চিহ্নিত করবেন তাঁরা।