লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল: ট্রাম্প

আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় বলছে, আপাতত দক্ষিণাঞ্চলে হলেও এই যুদ্ধবিরতি লেবাননজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, লেবানন ইস্যুতে তাঁর অবস্থান অপরিবর্তিত রয়েছে। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও উত্তেজনা থেমে থাকেনি। দুই পক্ষের মধ্যে বিভিন্ন সময়ে হামলা ও পাল্টা হামলা চলেছে।

এ সপ্তাহে লেবাননে হামলা জোরদার করে আইডিএফ। গত সোমবার বৈরুতের শহরতলিতে নতুন হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগেই এই নির্দেশ দেন নেতানিয়াহু।

লেবাননসহ বিভিন্ন রণক্ষেত্রে হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে ইরান। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প জানান, নেতানিয়াহু বৈরুতের শহরতলিগুলোতে অভিযান বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। হিজবুল্লাহও সংঘাত বন্ধ করতে সম্মত হয়েছে।

যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়ও। এক বিবৃতিতে তারা জানায়, আপাতত দক্ষিণাঞ্চলে হলেও এই যুদ্ধবিরতি লেবাননজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলছেন, লেবানন ইস্যুতে তাঁর অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সোমবার লেবাননের সমর্থনে তেহরানে জড়ো হন হাজারো ইরানি। এ সময় ইরান ও হিজবুল্লাহর পতাকা নেড়ে বিক্ষোভকারীরা জানান, তেহরানের স্বার্থেই বৈরুতের পাশে রয়েছেন তাঁরা।

গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৩ হাজার ৪০০ জন ছাড়িয়েছে। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর