ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ট্রাম্প জানান, মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি (ভ্যান্স) মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন না।
এর আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ অবশ্য জানিয়েছিলেন, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া ইরানের সঙ্গে এই আলোচনায় ভ্যান্সই নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তাঁর এই সফর বাতিল করা হলো।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্সের না যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘শুধুমাত্র নিরাপত্তার কারণেই জেডি এই সফরে যাচ্ছে না।’