গাজা যুদ্ধের পর ইসরায়েলি সেনাদের আত্মহত্যা বেড়েছে

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।

 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।

সোমবার এ তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে ১৭ জন গাজা যুদ্ধে নিয়মিত বাহিনী বা রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করেছিলেন। তবে চলতি বছর তারা সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যা করেন। এছাড়া চলতি বছর ইসরায়েলের ৫ পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। হারেৎজ জানায়, যুদ্ধের আগের এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করেন।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত ৭ জন কর্মরত সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২ জন। বিশেষজ্ঞরা জানান, গাজায় যুদ্ধে অংশ নেয়া সেনাদের মানসিক চাপ এবং চরম অবসাদের মাত্রা নজিরবিহীন।

হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ইউক্রেনের সামুদ্রিক সি-ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার নৌবাহিনী জাহাজের নাবিক ও কর্মীদের উদ্ধার...
সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে সফল হামলা চালানর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদনে এ হামলার তথ্য নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। 
ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, নতুন বছরে...
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরাতে উড়োজাহাজ পাঠানোর আবদার হাস্যকর ও নজিরবিহী বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সমুদ্রপথে লিবিয়ায় যাওয়া ১৭৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তারা বুরাক এয়ারের একটি ফ্লাইটে ফিরেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লক্ষ্মীপুরে গ্রেপ্তার নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনকে আরও সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর আসামি জাহেদুল ইসলাম জাবেদ এর চার দিনের...
সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একইসাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের...
লোডিং...

এলাকার খবর