ইরান চূড়ান্ত চুক্তির পথে বাধা আমেরিকা: আরাগচি

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি চূড়ান্ত চুক্তির পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, হুমকি চলতে থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু হবে না।

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি সম্মান করার আহ্বান জানান। আরাগচি বলেন, ওই সমঝোতা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বলপ্রয়োগ বা হুমকি থেকে বিরত থাকবে।

তিনি আরও বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি ও তার অবদানের প্রতি সম্মান জানাতে লাখ লাখ গর্বিত ইরানি ঐক্যবদ্ধভাবে সমবেত হয়েছে এবং কোনো হুমকিই তাদের বা সাহসী সশস্ত্র বাহিনীকে বিচলিত করতে পারবে না। এর আগে চুক্তি না হলে আবারও হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।