সমঝোতা স্মারক ভেস্তে গেলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় যুদ্ধের শঙ্কা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেস্তে গেলে দুই দেশের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ ও চলতি বছরের ৪০ দিনের সংঘাতের পর আরেকটি যুদ্ধ শুধু দুই দেশের জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

আগামী ১৬ আগস্ট শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ৬০ দিনের মেয়াদ। এর মধ্যেই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে কাজ করছে তেহরান ও ওয়াশিংটন। তবে স্মারকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

এ অবস্থায় প্রশ্ন উঠছে, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে এরপর কী ঘটবে?
তেহরান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশম সতর্ক করে বলেছেন, সমঝোতা ভেস্তে গেলে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই সমঝোতা স্মারকের শর্তগুলো মেনে না চলে, তাহলে ইরান তৃতীয় একটি যুদ্ধের মুখোমুখি হতে পারে, যা আগের দুই সংঘাতের চেয়েও অনেক বেশি বিধ্বংসী ও ভয়াবহ হবে।
২০২৫ সালে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে ১৩ দিনের যুদ্ধ হয়। এরপর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত টানা ৪০ দিন চলে, যা ছিলো আগের বারের চেয়ে জোরালো ও ভয়াবহ।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য নতুন সংঘাত কেবল ইরান বা যুক্তরাষ্ট্রকেই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতাকে গভীর সংকটের মুখে ঠেলে দিতে পারে। তবে তেহরানের দাবি, তারা সংঘাতের অবসান ও কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে এবং একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে ও উত্তেজনা কমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি চূড়ান্ত চুক্তির পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, হুমকি...
ইরানের পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। শহরটিতে আজ আরেকটি শোকযাত্রা অনুষ্ঠিত হবে। রয়টার্স জানিয়েছে এ খবর।
তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে কোটি মানুষের শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। মিছিলে বিপুল জনসমাগমের পাশাপাশি...
মিত্র দেশ হলেও যুক্তরাষ্ট্রে ইসরায়েলের মাথাব্যথার কারণ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমেরিকা ফার্স্ট নীতি আওতায় তেল আবিবকে ব্যতিক্রম হিসেবে দেখেন না তিনি। কেবল ভ্যান্স নন, ইরান যুদ্ধ...
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এ দাম কমানো...
রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে প্রতিটি মামলা আইনি দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত...
আজ দুপুরে হঠাৎ পাহাড় ধস হলে স্থানীয় লোকজন মাটির নিচ থেকে নাসিমা আকতার এবং তার স্বামী জসিম উদ্দিনকে উদ্ধার করে। নাসিমা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী জসিম উদ্দিনকে সদর হাসপাতালে...
ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর সফরের মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে অন্তত ২টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৪ কর্মকর্তাসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর