ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত: ট্রাম্প

ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করলে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রকাশ্যে তাঁর হত্যার আহ্বানের পর শনিবার পাল্টা হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, হত্যার চেষ্টা হলে ইরানের কোনো অংশই মার্কিন হামলা থেকে বাদ পড়বে না।

এক দিন আগে, ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যের বরাতে দাবি করে ইসরায়েল। তাদের দাবি, ইরানের টার্গেট কিলিংয়ের তালিকায় এক নম্বরে আছেন ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্পকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

এর আগে ওয়াশিংটন দাবি করে, ট্রাম্পকে হত্যায় তেহরানের একাধিক পরিকল্পনা নস্যাৎ করেছে তারা। সম্প্রতি ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প নিজেই দাবি করেছিলেন, ইরানের এক নম্বর টার্গেট তিনি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।