রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। প্রতিরক্ষা ব্যয়, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যখাতের মতো বিভিন্ন খাতে উচ্চ ব্যয় দেশটির ফেডারেল সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস- এপি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ মাস আগেই মার্চে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৯ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ছুঁয়েছিল। তারও ৫ মাস আগে, অর্থাৎ গত বছরের অক্টোবরে ঋণ ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বাড়তে থাকা ঋণ এবং সাম্প্রতি এই রেকর্ড ঋণ এরই মধ্যে দেশটির সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। বাড়ি ও গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নেওয়ার খরচ বাড়ছে। যেসব ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য অর্থ কম থাকছে, তাদের মজুরি দেয়ার সক্ষমতাও কমে যাচ্ছে। এরই সাথে বাড়ছে পণ্য ও সেবার দাম।