আমেরিকার স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ নিহত ৪

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ এএম

আমেরিকার ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের প্রাথমিক তথ্যের বরাতে এ খবর জানিয়েছে গার্ডিয়ান–সহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম।

হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর ছিল বলে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১টার দিকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিদ্যালয়ের ভেতরে গুলিবিদ্ধ হয়ে হামলাকারীর মৃত্যু হয়েছে।

এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলায় শিশুসহ একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। তবে তখন নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

হামলাকারীকে কে গুলি করে হত্যা করেছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত কোনো সাধারণ মানুষ হতে পারেন বলে জানিয়েছেন বেন্ড পুলিশ বিভাগের মুখপাত্র শিলা মিলার।

পুলিশ জানিয়েছে, অন্তত দুজনকে চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।

সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে নিরাপত্তাজনিত কারণে অবরুদ্ধ অবস্থা জারি করা হয়। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের জন্য একটি নির্দিষ্ট স্থানও নির্ধারণ করে দেয় বেন্ড পুলিশ বিভাগ।

এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং চলমান তদন্তে সহায়তা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর