যুক্তরাষ্ট্রে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প

১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

২১ বার তোপধ্বনি ও সামরিক বিমান ফ্লাইওভারের মাধ্যমে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে এ খবর।

চীনা প্রেসিডেন্টকে সশরীরে স্বাগত জানানোর ঘটনা মার্কিন ইতিহাসে বিরল। জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার পর ওয়াশিংটন ডিসির উদ্দেশে জয়েন্ট বেস অ্যান্ড্রুস ত্যাগ করেন ট্রাম্প ও শি।

আজ দ্বিপাক্ষিক বৈঠক করবেন দুই নেতা। বৈঠকে শুল্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুতে আলোচনার কথা রয়েছে।

এদিকে, শি জিনপিং এর সফরের আগে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নভেম্বরে এই সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।