সৌদিকে সহায়তা করলে মার্কিন স্থাপনায় হামলার হুমকি হুতিদের

সৌদি আরবকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালীতে মার্কিন জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম

সৌদি আরবকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালীতে মার্কিন জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের সামরিক উপদেষ্টা বার্তা সংস্থা এএফপিকে জানান, সৌদি বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠালে কিংবা লোহিত সাগরের কৌশলগত প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তা হবে চরম সীমা লঙ্ঘন।

এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে নতুন ভিডিও প্রকাশ করেছে হুতিরা। 

তাদের দাবি, সৌদি সমর্থিত বাহিনীর কাছ থেকে এসব এলাকা দখলে নিয়েছে তারা। চলতি মাসে সৌদি সমর্থিত বাহিনীকে হটিয়ে ইয়েমেনের পশ্চিম উপকূল ও বাব আল-মানদেব এলাকার নিয়ন্ত্রণ নেয় হুতিরা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন করে শুরু হওয়া সংঘাতে প্রায় ৭০০ মানুষ নিহত এবং ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া নয়। বরং সাধারণ নাগরিকদের...
হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, এমন পদক্ষেপ শুধু সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএমজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর