ডিম আগে না মুরগি আগে নিয়ে তর্কের জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা 

পৃথিবীর অন্যতম তর্কের বিষয় হলো ডিম আগে না মুরগি আগে। এ তর্কের জেরেই এক ব্যক্তি কুপিয়ে হত্যার করেছেন তাঁর বন্ধু।

গত ২৪ জুলাই ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের মুনা রিজেন্সিতে ঘটেছে এ ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   

এতে বলা হয়, গত ২৪ জুলাই ডিআর নামে এক ব্যক্তি তাঁর বন্ধু কাদির মার্কাসকে নিয়ে মদ পান করছিল। এক পর্যায়ে মার্কাসকে ডিম আগে না মুরগি ধাঁধাঁর জবাব দিতে বলে। বিষয়টি নিয়ে এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মার্কাস আর তর্ক না করে তাঁর বাড়ির দিকে রওনা দেন। এতে ক্ষেপে গিয়ে ডিআর বড় ছুরি নিয়ে ধাওয়া দেন মার্কাসকে এবং তাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুই বন্ধুই তর্কের সময় মাতাল ছিল। গত ২৬ জুলাই মার্কাসকে সমাহিত করা হয়।  ডিআরকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ড আরও তদন্ত করা হচ্ছে।