ঈদ কবে, জানিয়ে দিল তিনটি দেশ

আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:৪১ পিএম

মুসলিম সম্প্রদায়ের অনেক দেশ এরই মধ্যে ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে। বিভিন্ন দেশ তাদের নিজস্ব চাঁদ দেখার নিয়ম বা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণ করেছে।

গালফ নিউজ-এর প্রতিবেদন জানাচ্ছে, ব্রুনেই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এরই মধ্যে ঈদের দিন ঘোষণা করেছে। এর মধ্যে ব্রুনেই আগামী ১৮ মে-কে জিলহজ্ব মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ, ব্রুনেইয়ের হিসাব অনুযায়ী ঈদুল আজহা পালিত হবে ২৮ মে বৃহস্পতিবার।

তবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ২৭ মে বুধবার ঈদুল আজহার দিন হিসেবে ঘোষণা করেছে।

এর আগে তুরস্ক ও তিউনিসিয়া জানিয়েছে, তারাও ২৭ মে-তেই ঈদুল আজহা পালন করবে। তুরস্ক অবশ্য চাঁদ দেখে নয়, তাদের নিজস্ব জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদ পালন করে।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছে। সৌদি আরব তাদের দেশের সাধারণ মানুষকেও আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটিতে তথ্য সরবরাহ করতে অনুরোধ করেছে।  

বাংলাদেশে ঈদের তারিখ নিয়ে এখনো সরকারি ঘোষণা আসেনি। 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে, তেল স্থাপনার আশপাশের এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সৌদি জোটের মুখপাত্র...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর