ফিলিপাইনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে সুপার টাইফুন ফুং ওং। এর তাণ্ডবে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে লুজন দ্বীপের অরোরা প্রদেশে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের কিছু অংশ ১৮৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। ঝড়ো বাতাসের পাশাপাশি ভারী বৃষ্টিও হচ্ছে।
ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
এরআগে ৩ নভেম্বের ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগি। এতে মারা যায় ২ শতাধিক মানুষ। এবছর দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ১৩তম ঘূর্ণিঝড় ছিল কালমায়েগি।