হরমুজ উত্তেজনায় ইরানের দক্ষিণে ফের মার্কিন হামলা

হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম

হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।

বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক বন্দর নগরী এবং কেশম দ্বীপে বিস্ফোরণে শব্দ পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী ইরানে অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার একদিন পর এসব হামলা চালানো হলো।

এদিকে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ইরান জানিয়েছে, স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথটি বন্ধ থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রথম দিনের হামলার জবাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান।

কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। রয়টার্স জানিয়েছে এ খবর। 
ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুত আছে, এমন...
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পেরিয়ে গেলেও এখনো জনসমক্ষে দেখা যায়নি মোজতবা খামেনিকে। এমনকি তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা কিংবা দাফনেও অনুপস্থিত ছিলেন...
ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে তিন দফা হামলা চালাল মার্কিন সেন্ট্রাল কমান্ড।
ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে আছে। এতে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক...
টানা বৃষ্টি বন্যা ও সরবরাহের সংকটের প্রভাবে রাজধানীতে নিত্যপণ্যের দাম বেড়েছে। ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মেলাই কঠিন হচ্ছে। টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর শনির আখড়ার কদমতলী এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো. রেজাউল করিম (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে বৃষ্টির পানিতে জমে থাকা বিদ্যুতের মিটার চেক করার সময় এই ঘটনা ঘটে। 
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে। বেশিরভাগ উপজেলা থেকে নেমে গেছে কয়েকদিন ধরে জমো থাকা পানি। কমে এসেছে বৃষ্টির মাত্রাও। গত ২৪ ঘণ্টায় ১৬৩ দশমিক ০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড...
লোডিং...

এলাকার খবর