থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। দেশটিতে নিবন্ধিত ভোটার সংখ্যা ৫ কোটি ৩০ লাখ।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাজনৈতিক দলগুলোর কাছে ভোটারদের চাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনা এবং জাতীয়তাবাদী মনোভাব বাড়ানো। এবার ৫০টির বেশি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, মাত্র তিনটি দল- পিপলস পার্টি, ভুমজাইথাই ও ফেউ থাই পার্টি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে।
তবে বুথফেরত জরিপগুলো বলছে, ৫০০ আসন বিশিষ্ট সংসদে কোনও দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নেই।
এদিকে দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগাম ভোটে অংশ নিয়েছে ২২ লাখের বেশি ভোটার।