ফিলিপাইনের পার্লামেন্ট ভবনে দেশটির একজন সিনেটর আশ্রয় নেয়ার পর গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটে। এ সময় পার্লামেন্ট ভবনে থাকা অন্য সিনেটররা আত্মরক্ষার জন্য নিজ নিজ কার্যালয়ে ঢুকে পড়েন।
পার্লামেন্ট ভবনে আশ্রয় নেয়া ওই সিনেটরের নাম রোনাল্ড দেলা রোসা। তিনি সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতের মাদকবিরোধী অভিযানের প্রধান বাস্তবায়নকারী কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আছে। গ্রেপ্তার এড়াতেই তিনি পার্লামেন্টে আশ্রয় নিয়েছিলেন।
গোলাগুলির কয়েক মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ানিতো ভিক্তর রেমুলা। তিনি জানিয়েছেন, কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
পুলিশ এসে শেষ পর্যন্ত রোনাল্ড দেলা রোসাকে হেফাজতে নিয়েছে।