ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত অন্তত ৩ 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী।

শুক্রবার দক্ষিণ কোটাবাতো প্রদেশের বাঙ্গা শহরের একটি স্কুলে এ হামলা হয়। 

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত দুজন শিক্ষার্থী। আহত আটজনের সবাই ১৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। 

প্রাদেশিক গভর্নর জানান, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী নিজের ওপর গুলি চালায়। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে হামলায় মোট কতজন জড়িত ছিল, তা এখনো স্পষ্ট নয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক শিক্ষককে বলতে শোনা যায়, হামলাকারী একাধিক হতে পারে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত জুনের পর ফিলিপাইনের কোন স্কুলে এটি তৃতীয় প্রাণঘাতী হামলা।

ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যে সোনার খনি ধসে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জন। গত মঙ্গলবার পশ্চিম কোরদোফানের আল-জারা খনিতে খনিতে একের পর এক সুড়ঙ্গ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি ড্রোন ছোড়ার অভিযোগ উঠেছে। তবে ডোন প্রতিহত করে তা ধ্বংস করেছে বলে দাবি করেছে সৌদি আরব। সৌদি নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে...
ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। সবশেষ ফেরিটির ধ্বংসাবশেষ থেকে ৪১ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। রয়টার্স জানিয়েছে...
দেশের ব্যাংকিং খাতের গভীর সংকটে মানুষের আস্থাহীনতা যখন তলানিতে, ঠিক তখন উল্টো চিত্র ক্ষুদ্র ঋণভিত্তিক এনজিওগুলোতে। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রায় শতভাগ ঋণ আদায়ের কারণে উচ্চ সুদের মধ্যেও দেশের শীর্ষ...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর নিউইয়র্কসহ...
রাজধানীর কদমতলী থানার ডিপটি গলির একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ইয়ানুর (২৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ কক্ষের খাটের নিচ থেকে রক্তাত্ব অবস্থায় তার মরদেহ...
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে বৈঠকের সময় ২৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর