ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে নিহত ১৫, সবাই ভারতীয়

ভিয়েতনামে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন পর্যটক নিহত হয়েছেন। এঁদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী। নিহতদের সবাই ভারতের নাগরিক।

আজ শনিবার দুপুরে ফু কুওক দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৩৬ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৩ জন ক্রু ও ১ জন গাইড; বাকি ৩২ জনই পর্যটক।

হানোইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার অভিযান চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দক্ষিণ ভারত থেকে লাভা মোবাইলের ১১০ জন পরিবেশক ও কর্মী একসঙ্গে ভিয়েতনামে ছুটি কাটাতে গিয়েছিলেন। নিহত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে লাভা মোবাইলের বেশ কয়েকজন কর্মী এবং অংশীদার রয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।