আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানবে যেসব অঞ্চলে

চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার চতুর্থ ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার চতুর্থ ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

লঘুচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। এই নাম প্রস্তাব করেছে মালদ্বীপ। নামটি উপকূলীয় অঞ্চলের এক বিশেষ ধরনের গাছের নামের সঙ্গে যুক্ত।

আইএমডির নিজস্ব উপগ্রহ চিত্রে যে পূর্বাভাস, তাতে ২৯ নভেম্বর সন্ধ্যা নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এটি ৩০ নভেম্বর নাগাদ আরও শক্তিশালী হয়ে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে। আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগরে আবহাওয়ার পরিস্থিতি আরও উত্তাল হতে পারে। ২ ডিসেম্বর নাগাদ শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এটি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এটি গতিপথ পরিবর্তন করলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার ৫ মাত্রার ওই ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেস বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। 
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ভারত। ডিসেম্বরে স্বাক্ষর হতে যাওয়া এই এফটিএ চুক্তি ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইইউর...
ভারত-নেপাল সম্পর্ক এবং বাণিজ্য, জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি ও বালেন্দ্র শাহ। আজ সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে দুদেশের প্রধানমন্ত্রীর এই বৈঠক...
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
অনিবার্য কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। পরবর্তীতে দুই দেশের সুবিধাজনক সময়ে তার বাংলাদেশ সফর পুনর্নির্ধারিত হবে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর...
রাজধানীর বনানী এলাকা থেকে নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
মার্কেট ফোর্সেসের প্রতিবেদন
দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ব্যয় বাড়ছে। ২০৩০ সাল নাগাদ এ ব্যয় ১০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার ওপর বড় চাপ তৈরি হওয়ার...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার পর এবার প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন - বিটিএমএ। সংগঠনটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর