ব্যাংককে বারে আগুনে ২৭ প্রাণহানি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ  ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনেরও বেশি। এছাড়া, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন।

রয়টার্স জানিয়েছে, সোমবার রাতে ব্যাংককের চাতুচাক এলাকার রং বিয়ার না লাত ফ্রাও বারে এই অগ্নিকাণ্ড ঘটে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষজন আগুনের মধ্য দিয়েই দৌড়ে পালাচ্ছেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার  কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে, বারে অগ্নিকাণ্ডের নিহতদের প্রতি শোক জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।