মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১৪  

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ মন্দিরে সামরিক বাহিনীর বিমান হামলায় ৩ নারীসহ ১৪ জন নিহত হয়েছে। হয়েছে অন্তত ২০ জন। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, একটি যুদ্ধবিমান বৌদ্ধ মন্দিরের প্রাঙ্গণে বোমা হামলা চালানো হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, বৌদ্ধদের বর্ষাবাস উপলক্ষে এক সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে মঠ ও আশপাশের এলাকায় শতাধিক মানুষ অবস্থান করছিলেন। হামলাকারী বিমানটি ১৫ মিনিটের ব্যবধানে দুটি বোমা ফেলে।

তবে এ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। যদিও জান্তা সরকার বারবারই দাবি করে আসছে, তারা কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালায়। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে বিভিন্ন জাতিগত ও রাজনৈতিক গোষ্ঠী।