বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বিক্ষোভ হলো গণতন্ত্র ও প্রজাতন্ত্র রাষ্ট্রের জন্য প্রযোজ্য। 

উল্লেখ্য, ২০২১ সালে আবারও আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। এরপর তারা আফগানিস্তানকে ইসলামিক দেশ হিসেবে ঘোষণা দেয়। 

তালেবান সরকার ক্ষমতায় আসার পর গত পাঁচ বছর খুব বেশি একটা বিক্ষোভ দেখা যায়নি। এরপরও গত মাসে দেশটিতে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। তার জবাবেই বুধবার নিষেধাজ্ঞার পক্ষে সাফাই গান মুজাহিদ।