ফ্রান্সজুড়ে ফের ধর্মঘট ও বিক্ষোভ করল লাখো মানুষ 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম

ফ্রান্সজুড়ে ফের ধর্মঘট ও বিক্ষোভ করেছেন কয়েক লাখ মানুষ। বৃহস্পতিবার প্যারিস, মার্সেই ও লিওঁসহ, বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। 
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিক্ষোভকারীদের দাবি, ন্যূনতম মজুরি ও সব কর্মীর বেতন বাড়াতে হবে। পাশাপাশি কর সংস্কার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা উন্নত করার দাবিও জানিয়েছেন তারা। 

ট্রেড ইউনিয়নগুলোর ডাকে সরকারি কর্মীদের ধর্মঘটে অংশ নেন বিভিন্ন খাতের শ্রমজীবীরা। আন্দোলনে সমর্থন দেয় শিক্ষার্থীরাও। 

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, মূল সমাবেশ শুরুর আগেই প্যারিসসহ দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন ৬ লাখ মানুষ। 

গত সেপ্টেম্বরে সরকারি মাধ্যমিক স্কুলগুলোর দুরবস্থার প্রতিবাদ থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন শুরু হয়। পরবর্তীতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং শিক্ষা ও সরকারি সেবার দুরবস্থার প্রতিবাদে এ আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

 

 

ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক-শিক্ষার্থীসহ লাখো মানুষ তীব্র বিক্ষোভ করেছে। শ্রমিক সংগঠনগুলোর ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার দেশটির অন্তত ৪০টি শহরে বিক্ষোভ...
ফ্রান্সে চলমান আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের প্রতি ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ। বিক্ষোভের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও এআই দিয়ে...
ফ্রান্সে নতুন করে সহিংস বিক্ষোভের শঙ্কায় আগামী শনিবার প্যারিসসহ বিভিন্ন শহরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার অবনতির প্রতিবাদে এই আন্দোলনের ডাক...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি ন্যাচার গ্রুপের জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড...
বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহের কারণে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ  ৫০ টাকা, রসুন  ১৬০ টাকা এবং...
কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের...
শীতের শুরুতেই নয়াদিল্লিতে বায়ুদূষণ পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে। ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে পুরো শহর। শীতের আগেই শহরটির বায়ুমান সূচক ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার যা বেড়ে দাঁড়ায় ৩৭০। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে...
লোডিং...
```html ```

এলাকার খবর