আফগানিস্তানে নারীদের চিকিৎসা দিতে পারবে না পুরুষ চিকিৎসক

পুরুষ সঙ্গী ছাড়া, অথবা নারী নার্স উপস্থিত না থাকলে নারী রোগীদের চিকিৎসা না দিতে অঘোষিত নির্দেশনা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এক্ষেত্রে নির্দেশনা মানতে পুরুষ চিকিৎসকের বাধ্য করছে তালেবান যোদ্ধারা।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

নারীদের পুরুষ চিকিৎসক দিয়ে চিকিৎসা না দেয়ার অঘোষিত নির্দেশনাটির বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের সরকারি হাসপাতালের এক চিকিৎসক। 

রোগীর অবস্থা গুরুতর হলেও এই নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই বলেও জানান ওই চিকিৎসক। 

২০২৪ সাল থেকে নারীদের চিকিৎসাবিদ্যা পড়া বন্ধ করে রেখেছে তালেবান সরকার। বন্ধ রয়েছে হাসপাতালগুলোতে নারী চিকিৎসক নিয়োগ। 

সেইসাথে যেসব নারী চিকিৎসক চিকিৎসা সেবা দেন তাদের সঙ্গেও তাদের মাহরাম রাখার বাধ্যবাধকতা আছে।