ন্যাটো সম্মেলনের মধ্যেই কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন চলার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক সপ্তাহের কম সময়ে এটি তৃতীয় হামলার ঘটনা।

শহরের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানান, বুধবারের হামলায় কিয়েভের দুটি জেলায় আগুন লাগে। এতে একজন নিহত এবং অন্তত দুইজন আহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন আহত হন। সোমবারও কিয়েভে বড় ধরনের হামলায় অন্তত ২৮ জন নিহত এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, তুরস্কের রাজধানী আঙ্কারায় দুই দিনের ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে। মঙ্গলবার ন্যাটোর কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।