ইউক্রেনের শর্তে কোনো আলোচনা নয়: পুতিন

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

ইউক্রেনের পক্ষ থেকে হামলা জোরদার করা হলেও তাদের শর্তে রাশিয়া আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার সংবাদমাধ্যম রাশিয়া ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।

পুতিন বলেন, ‘রুশ সেনাবাহিনীর অগ্রগতি রুখতে কিইভের কোনো প্রচেষ্টাকেই সফল হতে দেবে না মস্কো।’

এ সময় রুশ সমাজে বিভেদ সৃষ্টি করতে রাশিয়ার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন হামলা জোরদার করেছে বলেও দাবি করেন তিনি। তবে কিইভের এই লক্ষ্য কখনোই পূরণ হবে না বলে সাফ জানান পুতিন।

এ ছাড়া ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় রাশিয়া প্রস্তুত বলে জানান পুতিন। এ বিষয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতেও রাশিয়ার কোনো আপত্তি নেই বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

তবে তিনি এও নিশ্চিত করেছেন যে, আলোচনার টেবিলে কিইভকে কোনো সুবিধা নিতে দেওয়া হবে না।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমাদের বেসামরিক অবকাঠামোর ওপর হামলা শুধু আমাদের ক্ষতি করার জন্য করা হচ্ছে না। তাদের লক্ষ্য রাশিয়ার সঙ্গে সংঘর্ষের অংশ হিসেবে তথ্যগত অভিযান চালানো। তারা চায় রুশদের মধ্যে একটি অনিশ্চয়তার বোধ তৈরি করে বিভক্তি সৃষ্টি করা। তাদের কোনো প্রচেষ্টাই রাশিয়াকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না। মস্কো আলোচনার টেবিলে কিইভকে কোনো সুবিধা নিতে দেবে না।’

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর