নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি কপ-৩১ সম্মেলন। প্রয়োজনীয় সমঝোতা না হলে চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক কমিশনার ভপকে হুকস্ট্রা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের আনতালিয়ায় কপ সম্মেলন শেষ হওয়ার কথা ছিল শুক্রবার। তবে শনিবারও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেননি প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা।
জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে প্রায় ২০০ দেশের আলোচকদের মতবিরোধেই আটকে আছে আলোচনা। অচলাবস্থা কাটাতে কপ-৩১ এর সভাপতি মুরাত কুরুম, ইউরোপীয় ইউনিয়ন; অস্ট্রেলিয়া ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
কুরুম বলেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার চেষ্টা চালিয়ে যাবেন তারা। তবে ইউরোপীয় কমিশনের জলবায়ু বিষয়ক কমিশনার বলছেন, সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হওয়ার ঝুঁকি রয়েছে।