আনতালিয়ায় উত্তপ্ত জলবায়ু আলোচনা, শেষ মুহূর্তে ঐকমত্যের আশা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

কড়া নিরাপত্তা আর গভীর মতবিরোধের মধ্য দিয়ে শুরু হয়েছে জলবায়ু সম্মেলনের চূড়ান্ত সপ্তাহ। প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা, জলবায়ু খাতে অর্থায়ন, ও জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণের মতো বিতর্কগুলোর ইতি টানতে হিমশিম খাচ্ছেন অতিথি ও আলোচকরা। চূড়ান্ত ঘোষণাপত্রের বিধিমালা কতটা জোরালো হবে, তা নিয়েও রয়েছে বিভক্তি। খবর রয়টার্সের।

একদিকে তেল, গ্যাস ও কয়লা ব্যবহারের ইতি টানার ঘোর বিরোধিতা করছে জীবাশ্ম জ্বালানিনির্ভর দেশগুলো। আর অন্যদিকে ইউরোপীয় জোট আর জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশগুলো নিজ নিজ প্রতিশ্রুতির পক্ষে অনড় অবস্থানে রয়েছে।

এই অচলাবস্থা কাটাতে আনতালিয়ার জলবায়ু সম্মেলনের শেষ সপ্তাহে সবার ঐকমত্য তৈরির চেষ্টা চালাচ্ছে স্বাগতিক দেশ তুরস্ক ও প্রধান আলোচকরা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন দরকষাকষির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 

এদিকে আশার আলো দেখাচ্ছে তুরস্কের প্রস্তাবিত আন্তর্জাতিকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ। তারই সমান্তরালে চলছে বৈশ্বিক উষ্ণতা রোধে জোরালো জনমত গঠনেও ফলপ্রসূ আলোচনা।

কপ৩১ এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, ‘জলবায়ু দুর্যোগের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অর্থায়ন ও ন্যায়সংগত অভিযোজন প্রক্রিয়া নিশ্চিত করতে সবাই একই অবস্থানে আছেন। স্বাভাবিকভাবেই, কিছু মতপার্থক্য রয়েছে। যা নিরসন করা জরুরি। এখন পর্যন্ত, ৩০টিরও বেশি দেশের সরকার ও একশ বেসরকারি প্রতিষ্ঠান এ অঙ্গীকারকে সমর্থন জানিয়েছে।’

অন্যদিকে, কপ থার্টি ওয়ানকে প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলন হিসেবে প্রতিষ্ঠা করতে জোর দিচ্ছেন আফ্রিকান প্রতিনিধিরা। সে লক্ষ্যেই দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রার সাথে মিল এক পিটিশনে রেখে দেড়শ কোটি স্বাক্ষর আদায়ের ক্যাম্পেইন চালু করেছেন বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি। যার মূল লক্ষ্য পরিবেশ রক্ষায় দ্রুত মিথেন গ্যাসের নির্গমন হ্রাস করা।

২০২৭ সালে ইথিওপিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া কপ থার্টি টু সম্মেলনের সঙ্গে এবারের আয়োজনকে গুরুত্বপূর্ণ সোপান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাই চূড়ান্ত পর্যায়ে আলোচকদের প্রধান এজেন্ডার মধ্যে গুরুত্ব পাচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়ন বাড়ানো আর অনুদানভিত্তিক অভিযোজন তহবিল সহজলভ্য করার দাবি।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস। এ অর্থ দিয়ে উপকূলীয় সুরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে...
বৈরি আবহাওয়ায় বিপর্যস্ত আফ্রিকা মহাদেশ। আফ্রিকার পূর্বাঞ্চল যখন মারাত্মক খরায় বিপর্যস্ত তখন বন্যায় নাজেহাল দক্ষিণাঞ্চল। এই চরম আবহাওয়া স্থানীয় জনজীবন ও কৃষি অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে।...
ব্রাজিলে আজ থেকে শুরু হয়েছে জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩০। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের...
জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণ হয়ে ওঠা আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা পাওয়া গেছে। এ পর্যন্ত বিশ্বের যে কয়েকটি জায়গায় মশার উপস্থিতি ছিল না, আইসল্যান্ড তাদের মধ্যে অন্যতম। অন্য জায়গাটি হলো...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। এ পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন...
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর দ্বিতীয় দিনের শুনানি চলছে। শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চায় আসামি পক্ষ। তবে...
লোডিং...

এলাকার খবর