মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাড়ছে যুক্তরাজ্যের গৃহস্থালি জ্বালানির দাম 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যুক্তরাজ্যের গৃহস্থালি জ্বালানির দাম ২৬ শতাংশ বাড়তে চলেছে। বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

অফজেমের তথ্য বলছে, পাইকারি পর্যায়ে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ২০২৭ সালের জানুয়ারি থেকে লাখ লাখ ব্রিটিশ নাগরিকের গৃহস্থালি জ্বালানি বিল কমপক্ষে ২৬ বেশি বাড়তে চলেছে।

অফজেমের তথ্য অনুযায়ী, এর ফলে সাধারণ মানুষের বার্ষিক জ্বালানি বিল প্রায় ৪৪৩ পাউন্ড বেড়ে মোট ২,১৬৬ পাউন্ডের কাছাকাছি পৌঁছাবে। 

অফজেম প্রতি তিন মাস অন্তর বিদ্যুৎ ও গ্যাসের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়। অফজেমের নির্ধারিত দাম সরবরাহকারীদের দিতে বাধ্য থাকেন সাধারণ গ্রাহকরা। 

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মোটর জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় অক্টোবরে ব্রিটেনের বার্ষিক মূল্যস্ফীতির হার ৩ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। যা গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ।