যা আছে অযোধ্যার সেই রাম মন্দিরে 

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় আজ সোমবার উদ্বোধন হচ্ছে বহুল আলোচিত রাম মন্দির। এর উদ্বোধন উপলক্ষে কিছু বিশেষ ধর্মী আচার পালন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ আচার পালন করতে গিয়ে মোদি মেঝেতে ঘুমিয়েছেন, শুধু ডাবের পানি খেয়েছেন। 

এসব কিছু ছাপিয়ে এ রাম মন্দির নিয়ে যে কারণে বেশি আলোচনা হচ্ছে তা হলো-বাবরি মসজিদ ভেঙে সেই স্থানেই মন্দিরটি করা হচ্ছে। যা ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠন ও রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনের স্বপ্ন। 

এমন আলোচিত এই রাম মন্দিরে কী আছে চলুন তা এক নজরে দেখে নেওয়া যাক

  • পুরো মন্দিরটি তৈরি হচ্ছে ৭০ একর জমির ওপর।  
  • রাম মন্দিরটিতে লোহা ও ইস্পাত একেবারেই ব্যবহার করা হয়নি। এটি তৈরি হচ্ছে রাজস্থান থেকে আনা বিশেষ পাথর দিয়ে।  
  • রাম মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। এই মন্দির তৈরিতে খরচ ধরা হয়েছে ১৮০০ কোটি রুপি। 
  • মূল মন্দিরটি তিন তলা। রাম মন্দিরের জন্য তৈরি করা হয়েছে ৪০০ কেজি ওজনের তালা। চাবির ওজন ১৫ কেজি। 
  • রামলালার মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরের মধ্যে থাকবে আলাদা আলাদা আরও কয়েকটি মন্দির।
  • এছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে ৪৪টি আলাদা আলাদা গেট। 
  • এখনও পর্যন্ত এই রাম মন্দির সম্পূর্ণ নির্মাণ হয়নি। ২০২৪ সালের ডিসেম্বরের শেষে এই মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলার নির্মাণ কার্য সম্পন্ন হবে। ২০২৫-এর শেষে এই মন্দিরের সব কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।