কত বেতন পাবেন নরেন্দ্র মোদি?

আজ সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রাজধানী দিল্লির রাষ্ট্রপতি ভবনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে শপথ। শপথ অনুষ্ঠানের আগে চলুন জেনে নেওয়া যাক ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বেতন কত এবং কী কী সুযোগ-সুবিধা পান। 

রাষ্ট্রপতির বেতন
২০১৮ সালে ভারতের রাষ্ট্রপতির বেতন মাসে দেড় লাখ রুপি থেকে বাড়িয়ে ৫ লাখ রুপি করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ টাকার বেশি। সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি সে সময় তাঁর বাজেট বক্তৃতায় এই বেতন বৃদ্ধির ঘোষণা করেন। 

রাষ্ট্রপতি যেসব সুবিধা পাবেন 

রাষ্ট্রপতি উড়োজাহাজ, রেল বা স্টিমারের মাধ্যমে দেশের যেকোনো স্থানে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। সফরে তিনি একজন ব্যক্তিকে সঙ্গে আনতে পারেন যার খরচও সরকারের পক্ষ থেকে বহন করা হবে। রাষ্ট্রপতি চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন। রাষ্ট্রপতির জন্য একটি সজ্জিত ভাড়ামুক্ত বাড়ি, দুটি বিনামূল্যের ল্যান্ডলাইন যার মধ্যে একটি ইন্টারনেট সংযোগের জন্য, একটি মোবাইল ফোন, পাঁচজন ব্যক্তিগত কর্মী থাকবে। 

যদি রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালীন মারা যান, তবে জীবনসঙ্গী রাষ্ট্রপতির পেনশনের ৫০ শতাংশ হারে পারিবারিক পেনশন পাবেন। রাষ্ট্রপতির জীবনসঙ্গীও বিনামূল্যে চিকিৎসা পাবেন।

দ্রৌপদী মুর্মু। ছবি: এক্স থেকে নেওয়াপ্রধানমন্ত্রীর বেতন
ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসে ১ লাখ ৬৬ হাজার রুপি বেতন পান বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা।  

ভারতের প্রধানমন্ত্রী যেসব সুবিধা পাবেন 
স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) ব্যক্তিগত স্টাফ, যিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য থাকবেন। প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য একটি বিশেষ উড়োজাহাজ থাকবে। এ ছাড়া নির্ধারিত সরকারি বাসভবন পাবেন তিনি। সরকারি খরচে আন্তর্জাতিক সফর, থাকা ও খাওয়ার মতো সব খরচই পাবেন প্রধানমন্ত্রী।