কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী? 

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:৪০ পিএম

কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণার পর এখন ব্রিটিশ রাজনীতিতে মূল আলোচনা কে হচ্ছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার ঘোষণা করেছেন, তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সব হিসাব-নিকাশ যদি মিলে যায়, তবে খুব শীঘ্রই অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।

লেবার পার্টির বেশ কয়েকজন এমপি জানিয়েছেন, এবারের নেতৃত্ব নির্বাচনে বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বার্নহ্যামের যে শক্ত অবস্থান, তাতে তাঁর বিরুদ্ধে অন্য কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা খুবই কম। 

অবশ্য লেবার পার্টির আরেক নেতা ওয়েস স্ট্রিটিং আগেই ঘোষণা করেছিলেন, তিনি নির্বাচনে লড়বেন। তবে রাজনৈতিক সমীকরণে দ্রুত বদল আসছে। স্ট্রিটিংয়ের ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, তিনি হয়তো শেষ পর্যন্ত লড়াইয়ে নাও থাকতে পারেন। গুঞ্জন আছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বদলে বার্নহ্যাম তাঁকে নতুন সরকারে কোনো বড় পদের প্রস্তাব দিতে পারেন। 

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কবে নিশ্চিত হবে?

কিয়ের স্টারমার জানিয়েছেন, তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির কাছে অনুরোধ করবেন যাতে আগামী ৯ জুলাই দলের নতুন নেতা নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু করা হয়। পুরো প্রক্রিয়াটি ১৬ জুলাইয়ের মধ্যে শেষ হবে।

পরবর্তী লেবার নেতা কে হবেন তা নিয়ে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আগামী ৯ জুলাই যখন বাছাই শুরু হবে, তখন যদি অ্যান্ডি বার্নহ্যাম একমাত্র প্রার্থী হিসেবে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দাঁড়িয়ে যান, তবে ১৬ জুলাই মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই তিনি লেবার পার্টির নেতা এবং সেই সূত্রে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। আর যতক্ষণ না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্টারমারই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘোষণা দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন। এর মাধ্যমে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর গত কয়েক বছরে ব্রিটেন নিজের মতো করে চলার...
সামরিক ব্যয় ও প্রতিরক্ষা বাজেট নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো চিঠিতে তিনি প্রয়োজনীয় প্রতিরক্ষা বরাদ্দ...
অকাস জোটের আওতায় পানির নিচে পরিচালিত মানববিহীন ড্রোন প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ ঘোষণা...
গ্রীষ্ম শুরুর আগেই ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। লন্ডনে মে মাসে ১৯৪৪ সালের পর প্রথমবার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। ফ্রান্সে দাবদাহে মৃত্যু হয়েছে কয়েকজনের, স্পেন-ইতালিতেও জারি সতর্কতা।...
অভিযানে গাজীপুর সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পূবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন এবং টঙ্গী...
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক বাপ্পারাজের। তাঁর প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে...
ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। এ উপলক্ষে ১৮ জুন সারাদেশে সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। তবে, রোববার গাজীপুরে ঝটিকা মিছিল থেকে প্রকাশ্যে পুলিশকে হুমকি দেয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর