২০২৫ সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে ৭৩ শতাংশ

২০২৫ সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে ৭৩ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর বাংলাদেশ থেকে ৪ লাখ ৬৬ হাজার পর্যটক ভারতে গেছেন। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে সংখ্যাটা ছিল ১৭ লাখ ৫০ হাজার।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা সীমিত করা এবং নিরাপত্তার কারণে কিছু আবেদন কেন্দ্র বন্ধ করা এই পতনের বড় কারণ। 

এছাড়া সার্বিকভাবে ২০২৫ সালে ভারতে বিদেশি পর্যটকের মোট আগমনও কমেছে প্রায় ৯ শতাংশ। অন্যদিকে ভারতীয় পর্যটকদের বিদেশ ভ্রমণ বেড়েছে। 

২০২৫ সালে ৩ কোটি ২৭ লাখের বেশি ভারতীয় পর্যটক বিদেশে গেছেন, যা আগের বছরের (২০২৪) তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। ভারতের পর্যটকদের শীর্ষ গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর।