ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়। শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এই দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় টিকে থাকার লড়াই। আর বিজেপির লড়াই ক্ষমতা দখলের। অন্যদিকে, কংগ্রেস ও বাম দলগুলোর কাছে এ নির্বাচন শুধুই অস্তিত্ব রক্ষার।
প্রথম দফার ভোট দিতে যখন ভোটাররা তৈরি; তখনই বাকযুদ্ধে সরগরম রাজ্যটির রাজনীতি। নির্বাচনী প্রচারণায় একে অপরকে আক্রমণ বক্তব্য রেখেছেন অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অগ্রিম ভোটের ফল এবং পরবর্তী ঘটনা কি ঘটবে সে বিষয়ে নিজের বক্তব্যে আভাস দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
একইভাবে মমতাও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি কাউকে ভয় পান না। একইসাথে পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এই তৃণমূল নেত্রী। তাঁর দাবি বিজেপি স্বার্থে এই নিরাপত্তা বাহিনীকে দিল্লি থেকে এনে মোতায়েন করা হচ্ছে।