৩৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

মার্কিন প্রতিনিধি পরিষদের মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ৪৩৫ আসনের পরিষদে দলটি এখন পর্যন্ত ২৫৯টি আসন নিশ্চিত করেছে, যা আগের নির্বাচনের তুলনায় ৪৪টি বেশি। চূড়ান্ত ফলে আসনসংখ্যা ২৬০ ছাড়াতে পারে। এতে ৩৫ বছরের মধ্যে প্রতিনিধি পরিষদে দলটির সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

মার্কিন প্রতিনিধি পরিষদের মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ৪৩৫ আসনের পরিষদে দলটি এখন পর্যন্ত ২৫৯টি আসন নিশ্চিত করেছে, যা আগের নির্বাচনের তুলনায় ৪৪টি বেশি। চূড়ান্ত ফলে আসনসংখ্যা ২৬০ ছাড়াতে পারে। এতে ৩৫ বছরের মধ্যে প্রতিনিধি পরিষদে দলটির সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটরা ২৬০টি আসন পেলে সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান দাঁড়াবে প্রায় ৮৫টি আসনে। ১৯৯১-৯৩ মেয়াদে দলটির আসন ছিল ২৬৭টি। এরপর এটিই হবে তাদের সর্বোচ্চ আসনসংখ্যা। অন্যদিকে রিপাবলিকানদের আসন ১৭৪টিতে দাঁড়াতে পারে।

কয়েকটি আসনের ফল এখনো চূড়ান্ত হয়নি। মিনেসোটার একটি আসনে পুনর্গণনা চলছে। লুইজিয়ানার পঞ্চম ও ষষ্ঠ ডিস্ট্রিক্টের ফল জানতে আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয় দফার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এবার ডেমোক্র্যাটদের আসন বৃদ্ধির পরিমাণও উল্লেখযোগ্য। সব ফল চূড়ান্ত হলে দলটির আসন প্রায় ৫০টি বাড়তে পারে। গত ৫০ বছরের ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনে আসন বৃদ্ধির ক্ষেত্রে এটি হবে তৃতীয় বৃহত্তম সাফল্য। এর আগে ২০১০ সালে রিপাবলিকানরা ৬৩টি এবং ১৯৯৪ সালে ৫৪টি আসন বাড়িয়েছিল।

পপুলার ভোটেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত রিপাবলিকানদের তুলনায় তারা প্রায় ১২ শতাংশীয় পয়েন্ট বেশি ভোট পেয়েছে। পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর ভোট গণনা শেষ হলে ব্যবধান আরও বাড়তে পারে।

 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি ও মার্কিন শেয়ারবাজারে দরপতনের জন্য বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতের সঙ্গে ৩ নভেম্বরের মধ্যবর্তী...
হরমুজ প্রণালিতে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির। এ নিয়ে ৫৮টি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করল ইরানি বাহিনী। এ অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দাবি পূরণ হলেই...
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২৫ জন অভিবাসী পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় পৌঁছেছেন। দেশটির একটি সরকারি কমিশন শনিবার এ তথ্য জানিয়েছে।
ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে, এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) অন্তর্ভূক্তির ১০ বছর পার হলো। এ সময় যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন মেগা প্রকল্পে দেশটির বিনিয়োগ এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামনের ১০ বছর দ্রুতগতির রেল,...
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৬ জন শিশু। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। তবে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যু নেই। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত  হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার সুপারিশ করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। সেইসঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপের তাগিদ দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে...
প্রতিদিনের রান্না সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে চারটি নতুন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে ৬ দশমিক ৫ লিটারের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর