ভারতের তামিলনাড়ুতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে। আজ শনিবার বিজয়ের দলকে নিঃশর্ত সমর্থন দেয় ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএল।
এতে তামিলনাড়ুর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের বেশি নিশ্চিত করল টিভিকে জোট।
এবারের নির্বাচনে এককভাবে ১০৮ আসনে জয়লাভ করে টিভিকে। কংগ্রেস, সিপিআইসহ ৪টি দল তাদের জোটে যোগ দেওয়ায় বর্তমান আসন সংখ্যা দাঁড়াল ১২১টিতে।
এদিকে, থালাপতি বিজয় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে নিশ্চিত করেছেন টিভিকে নেতা আধভ অর্জুনা। রাজ্যে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক স্বনির্ভরতা। গত ১০ বছরে তামিলনাড়ুর ঋণ ১০ দশমিক ৬ লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে।
সূত্র: এনডিটিভি।