ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গতকাল রোববার বেঙ্গালুরু সফরে গেছেন। কিন্তু সফরের আগে বেঙ্গালুরুর উপকণ্ঠে মোদির অনুষ্ঠানস্থলের কাছ থেকে অন্তত ২ জেলেটিন স্টিক বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিরাপত্তা তল্লাশির সময় কাগালিপুরার একটি আশ্রমের কাছে ফুটপাত থেকে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়। যা মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে।
বিস্ফোরক উদ্ধারের পরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা গিয়ে সেটি নিস্ক্রিয় করে। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলেটিন স্টিকগুলো সেখানে নেয়ার পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলাটিন স্টিক হচ্ছে এক ধরনের তীব্র বিস্ফোরক দ্রব্য। এতে নাইট্রো-গ্লিসারিন থাকে। সাধারণত পাথর বিস্ফোরণ বা ভবন ভাঙার ক্ষেত্রে জেলাটিন স্টিক ব্যবহার করা হয়।