পশ্চিমবঙ্গে সন্দেহভাজন ১২ বাংলাদেশিকে পাঠানো হয়েছে হোল্ডিং সেন্টারে

পশ্চিমবঙ্গে সন্দেহভাজন ১২ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে দুটি আলাদা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯ জনকে রাখা হয়েছে মালদার হোল্ডিং সেন্টারে। আর বাকিদের রাখা হয়েছে মুর্শিদাবাদের লালগোলার হোল্ডিং সেন্টারে।

ওই ৯ জনকে রোববার গাজোল থানার পান্ডুয়া থেকে আটক করে পুলিশ। এদের মধ্যে ৩ জন নারী ও ৬ শিশু রয়েছে। হোল্ডিং সেন্টারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা।

এদিকে, নতুন সরকারের কড়া নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে আটক হয় ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। রানিতলা থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশ। তারা হলেন, মহম্মদ সেলিম, মহম্মদ রুবেল ও শরিফুল ইসলাম।

পুলিশ বলছে, ভারতে থাকার কোনো বৈধ নথি নেই তাদের কাছে।

এর আগে অনুপ্রবেশকারী সন্দেহে আটককৃতদের রাখার জন্য হোল্ডিং সেন্টার বানানোর ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।