সাবেক এমপির বাড়িতে মিলল ৪৩৯ বন্দুক-পিস্তল, ছিল কামানও

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

কানাডার সাবেক সংসদ সদস্য (এমপি) ইঙ্কি মার্ককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁর বাড়ি থেকে চার শতাধিক বন্দুক, বিপুল গোলাবারুদ এবং একটি প্রাচীন কামান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাওয়া গেছে কয়েক লাখ ডলার নগদ অর্থ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ম্যানিটোবার ডফিন এলাকার কাছে ইঙ্কি মার্কের বাড়িতে অভিযান চালায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। এ সময় তাঁর বাড়ি থেকে ৪৩৯টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। আরসিএমপি জানিয়েছে, এর মধ্যে অন্তত তিনটি অস্ত্র অবৈধভাবে পাচার করা হয়েছে।

৭৮ বছর বয়সী ইঙ্কি মার্কের বিরুদ্ধে অবৈধ অস্ত্র পাচার, অননুমোদিত ডিভাইস রাখা এবং অনিরাপদভাবে অস্ত্র মজুত রাখাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

ম্যানিটোবায় কানাডার কঠোর ফেডারেল অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকর থাকলেও সেখানকার প্রাদেশিক সরকার অতিরিক্ত বিধিনিষেধের সক্রিয় বিরোধিতা করে আসছে। কারণ এই অঞ্চলে বিনোদনের জন্য শুটিং ও শিকারের গভীর সাংস্কৃতিক ঐতিহ্য আছে।

ডফিনের সাবেক এই মেয়রকে গত ৭ জুলাই পুলিশি তল্লাশির সময় গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে আদালতে ডজনখানেক অভিযোগের মুখোমুখি হওয়ার পর কিছু শর্ত সাপেক্ষে হেফাজত থেকে মুক্তি পান তিনি।

সোমবার আরসিএমপির অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ম্যানিটোবার কমান্ডিং অফিসার স্কট ম্যাকমুর্চি বলেন, ‘নিষিদ্ধ অস্ত্রের অবৈধ পাচার একটি গুরুতর অপরাধ, যা জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। আমরা আরসিএমপির কর্মকর্তাদের ধন্যবাদ জানাই, যাঁরা এই বিপজ্জনক ও অবৈধ অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাঁদের বিচারের মুখোমুখি করতে অক্লান্ত পরিশ্রম করছেন।’

অস্ত্র মজুতের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে ম্যানিটোবা আরসিএমপির করপোরাল ব্যারি কিরবি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা কেবল এতটুকুই জানি যে তিনি একজন আগ্নেয়াস্ত্র সংগ্রাহক।’

ইঙ্কি মার্ক ১৯৯৪ সালে ডফিনের মেয়র নির্বাচিত হন এবং ২০১০ সালের নির্বাচনে পরাজিত হন। ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি কানাডার পার্লামেন্টে ডফিন-সোয়ান রিভার-নিপাওয়া আসনের প্রতিনিধিত্ব করেন। ২০১০ সালে তিনি হাউস অব কমন্স থেকে পদত্যাগ করেন। তিনি রিফর্ম পার্টি অব কানাডা, কানাডিয়ান অ্যালায়েন্স এবং কনজারভেটিভ পার্টির সদস্য ছিলেন। ২০১৫ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
ভারতের দিল্লির যন্তর মন্তরে অনুপ্রবেশের দায়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ৫ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠিয়েছে আদালত। অন্যদিকে, আরেক নেতা অজিঙ্কা শিন্ডেকে...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। আজ রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকেসহ আটক ৩ নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে সিজেপি। তাদের কোথায় রাখা...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর