ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ ওই ৬ জনকে আটক করে। এরপর তাদের লালগোলা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের দাবি, আটককৃতদের মধ্যে ৫ জনের বাড়ি বাংলাদেশের রাজশাহী এবং একজনের বাড়ি মানিকগঞ্জে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় এক মাস আগে তারা বাংলাদেশ থেকে ভারতে যান।
কীভাবে তারা ভারতে প্রবেশ করলেন তা তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ। এছাড়া তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন কী না সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।