নেহা মুক্ত, অভিজিৎকে অজ্ঞাত স্থানে রাখার অভিযোগ

আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার দুটি ধারায় গ্রেপ্তার হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

সিজেপির দাবি, অভিজিৎ দীপকেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। 

তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে থাকা অজিঙ্কা শিন্ডে বলেন, আটক করার আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও দীপকে কোথায় আছেন, তা জানা যায়নি। এমনকি আইনজীবী কিংবা দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ অজিঙ্কার। 

শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে লেহরা দো তেরঙ্গা মার্চ কর্মসূচি শুরুর আগেই নিজ বাসা থেকে আটক হন অভিজিৎ দীপকে। এ ছাড়া সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তারা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।