ভারতের আসামে কনটেইনার ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আসামের কাজীরাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। বাস চালক নিয়ন্ত্রণ হারানোর পর কনটেইনার ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লাগে বলে ধারণা পুলিশের। আহতদের উদ্ধার করে কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।