ফোনালাপ ফাঁস, চলছিল ইসরায়েলের সহায়তায় সিরিয়াকে অস্থিতিশীল করার পরিকল্পনা

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং সংগ্রহ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এসব রেকর্ডিংয়ে তাঁরা সিরিয়াকে অস্থিতিশীল করার পরিকল্পনা ও প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। এমনকি এ বিষয়ে ইসরায়েলের সহযোগিতার ইঙ্গিত রয়েছে বলেও রেকর্ডিংয়ে শোনা গেছে।  

এছাড়া দেশকে অস্থিতিশীল করে তুলতে এসব সামরিক কর্মকর্তা পুনর্গঠনের চেষ্টা, অর্থ সংগ্রহ এবং অস্ত্র জোগাড়ের উদ্যোগ নিয়েছিলেন। একইসাথে সিরিয়ার বর্তমান অগ্রগতি নিয়ে তাঁরা সমালোচনা করেছেন বলেও রেকর্ডিংয়ে রয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের শাসনামলের পতন হয় বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে।