লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া, আহত ৩৯ জন। রয়টার্স জানিয়েছে এ খবর।
রোববার রাজধানী বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের হামলায় ৪ জন নিহত হয়। এছাড়া, লেবাননের দক্ষিণাঞ্চলে একই পরিবারের ৬ জনসহ প্রাণ হারান ১০ জন।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা শুরু করেছে তারা।
এদিকে, লেবানন উপকূলে ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর ওপর অধিকাংশ হামলা যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে চালানো হলেও কিছু হামলা সমুদ্রপথ থেকেও চালিয়েছে ইসরায়েল।